1. admin@prothombangla24.com : admin_news :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আফগানিস্তান সিরিজের শুরুতেই ধাক্কা, মিরাজকে নিয়ে শঙ্কা জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কংগ্রেসের বিক্ষোভে বিজয়ের দল আরিফিন শুভর সঙ্গে চমকের ‘আবারও বিয়ে’! রহস্যময় পোস্ট ঘিরে আলোচনা ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজায় নিরাপদে উৎসব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর খেলাপি বিনিয়োগের মামলায় গ্রেপ্তার শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বৃত্তির তথ্য ও ব্যাংক হিসাব সংশোধনের সুযোগ দিল মাউশি, শিক্ষার্থীদের করণীয় কী? ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে আবেগঘন স্ট্যাটাস আলভী’র সৌদি আরবে হুতি হামলায় আতঙ্ক, ঢাকায় বাতিল ৮২ ফ্লাইট শাকিব খানের ‘মহব্বত’-এর চিত্রনাট্যে আরএনএআর, ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা বগুড়ায় দুই থানার ওসিসহ পুলিশের ৭ পরিদর্শক বদলি

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজায় নিরাপদে উৎসব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পাঠ করা হয়েছে
ছবিঃ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর ভিডিও বার্তা থেকে সংগৃহীত

প্রথম বাংলা ২৪, ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্ভয়ে ও নিরাপদে উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব কথা বলা হয়।

শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী দুর্গোৎসবের তাৎপর্য তুলে ধরে বলেন, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের কল্যাণে দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটে। তিনি ভক্তদের মঙ্গল সাধন করেন এবং অশুভ শক্তির বিনাশ ঘটান। সত্য ও সুন্দরের আরাধনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব বিশেষ তাৎপর্য লাভ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ-উৎসাহের সঙ্গে পালন করেন। এই চর্চা দেশের দীর্ঘদিনের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিচয় বহন করে। ধর্মীয় ও সামাজিক আয়োজনের মধ্য দিয়ে মানুষের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।

সব ধর্মেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের গুরুত্ব রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, মানবতার কল্যাণ প্রতিটি ধর্মের অন্যতম শিক্ষা। তাই নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালনের পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা প্রয়োজন। এর মধ্য দিয়েই সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শাসনের অবসানের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। দেশ পুনর্গঠনের কাজও এগিয়ে চলছে। রাজনৈতিক মতাদর্শ, ধর্ম ও বর্ণের ভিন্নতা নির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণকর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।

বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সৌহার্দ্য ও সম্প্রীতির চর্চায় দেশের বহুমাত্রিক সমাজ আরও সমৃদ্ধ হবে এবং সনাতন ধর্মাবলম্বীরা সারা দেশে নিশ্চিন্তে দুর্গাপূজার আনন্দ উদযাপন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।