1. admin@prothombangla24.com : admin_news :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০ ঘণ্টায় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ তিন বাহিনীর যৌথ মহড়ায় নতুন মাইলফলক, বিশ্বদরবারে সক্ষমতা তুলে ধরতে চায় বাংলাদেশ শীতকালে কি পুরুষের যৌন আকাঙ্ক্ষা বাড়ে? যা বলছে বিজ্ঞান সরিষাবাড়ীতে বসতঘরে অভিযান, ১০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নির্মাণাধীন ভবনে মাদক সেবন, বকশীগঞ্জে যুবকের ৬ মাসের কারাদণ্ড লিও ক্লাব অব ঢাকা অ্যারিস্টোক্র্যাটের ক্লাব ইনস্টলেশন, ক্লাব স্কুলিং ও AGM অনুষ্ঠিত পঞ্চগড়ে বিদ্যালয় প্রধান কর্তৃক ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন সাজেকে টানা ৮ দিন সড়ক অবরোধ, দুর্ভোগে স্থানীয়রা; নির্যাতনের অভিযোগ যান্ত্রিক ত্রুটিতে নারিতায় আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব এমআরইউ সদস্যদের চিকিৎসায় বিশেষ ছাড়, ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে চুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০ ঘণ্টায় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পাঠ করা হয়েছে
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট | প্রথম বাংলা ২৪

জাতীয় গ্রিডে দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ সরবরাহের পরীক্ষায় সফল হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এবার টানা প্রায় ৩০ ঘণ্টা ধরে ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে ইউনিটটি। এ সময়ে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় এ পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, দ্বিতীয় দফার পরীক্ষায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। শুরুতে ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময় অতিক্রম করে তা প্রায় ৩০ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে পরীক্ষামূলক পরিচালনার সময় সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা তাঁদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তাঁর মতে, এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রটির অপারেটর হিসেবে এনপিসিবিএল নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা বজায় রেখে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ান সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বৈচিত্র্য আনা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

"প্রথম বাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত"