1. admin@prothombangla24.com : admin_news :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিদ্যালয় প্রধান কর্তৃক ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন সাজেকে টানা ৮ দিন সড়ক অবরোধ, দুর্ভোগে স্থানীয়রা; নির্যাতনের অভিযোগ যান্ত্রিক ত্রুটিতে নারিতায় আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব এমআরইউ সদস্যদের চিকিৎসায় বিশেষ ছাড়, ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে চুক্তি বাংলাদেশে ফ্রিতেই ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এডিটের সুযোগ দিচ্ছে কিনেমাস্টার পলাশে প্রবাসীর বাড়িতে চুরি, লুট করলো ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার সাংবাদিক আলিফ হত্যা: সীমান্তের অপরাধচক্রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ ঘিরে সন্দেহ শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে ধোঁয়া, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস বিশ্ববাজারে সোনার দামে পতন, বাড়ছে সুদের হার নিয়ে উদ্বেগ জরিমানা ও ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো, তবু খেলতে পারবেন পরের ম্যাচে

খালেদা জিয়ার মৃত্যু: ঢাবির সব ক্লাস-পরীক্ষা ৩ দিন বন্ধ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৭ বার পাঠ করা হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিন ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এতে বলা হয়েছে, ‘যথাযোগ্য ভাবগাম্ভীর্য রক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।’

এছাড়া শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী কর্মসূচি জানানো হবে বলেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনার ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’সহ সকল হল/হোস্টেল এবং আবাসিক এলাকার মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মোনাজাত করা হবে। অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

"প্রথম বাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত"