1. admin@prothombangla24.com : admin_news :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

দিল্লিতে নিযুক্ত হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬২ বার পাঠ করা হয়েছে

ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরই তিনি দেশে ফেরেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, দিল্লি ও ঢাকার মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা করতেই হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনা হয়েছে।

প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। এর জেরে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ দেখা দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।