1. admin@prothombangla24.com : admin_news :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দেশের মানুষকে কাঁদিয়ে অনন্তের পথে যাত্রা করলেন খালেদা জিয়া

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পাঠ করা হয়েছে

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে অফিসার্স ক্লাব ঢাকা।

ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক শোক বার্তায় মঙ্গলবার বলা হয়েছে, আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। একটি সোনালী রাজনৈতিক জীবনের সমাপ্তী হলো। আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া তার ভালবাসার দেশ এবং মানুষগুলোকে ছেড়ে অনন্তের পথে যাত্রা করলেন সারা দেশের মানুষকে কাঁদিয়ে। যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।

অফিসার্স ক্লাব ঢাকার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আজ সন্ধ্যা ৬:০০ ঘটিকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৮০ বছর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।