1. admin@prothombangla24.com : admin_news :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই: চিফ হুইপ

  • প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সরকার সবল রয়েছে, তাই সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তা-ই করবে। কোনো পক্ষ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

তিনি বলেন, যে দেশে হাদির খুনির আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।

সংবিধান সংশোধনের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সংশোধনের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, খতিব ও পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মূল্যবোধকে এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।