1. admin@prothombangla24.com : admin_news :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

চকবাজারে মার্কেটের আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ধোঁয়ায় অসুস্থ ৪ ফায়ার সার্ভিসকর্মী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় মনসুর খান প্লাজা মার্কেটে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে, আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের চার সদস্য।

মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে আগুন পুরোপুরি নির্বাপণের কাজ অব্যাহত থাকে।

অসুস্থ চার ফায়ার সার্ভিসকর্মী হলেন—পলাশী ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম মঙ্গলবার ভোর ৬টার দিকে জানান, আগুন নেভানোর সময় ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের চার সদস্য অসুস্থ হয়ে পড়েন।

এদিকে, ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণের কাজ চলছিল। অসুস্থ চার সদস্যকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।