1. admin@prothombangla24.com : admin_news :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

দুর্গাপূজায় বিজিএমইএ’র ৩ দিনের ছুটি ঘোষণা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পাঠ করা হয়েছে
ছবিঃ প্রথম বাংলা ২৪ ডেস্ক

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। এ সময় সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম অফিসের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত তিন দিন দুই অঞ্চলের অফিস বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে ঢাকা ও চট্টগ্রাম অফিসের দাপ্তরিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক নিয়মে চালু হবে। এ ক্ষেত্রে ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন অফিস বন্ধ থাকবে।

ছুটির মধ্যেও জরুরি সেবা চালু রাখার ব্যবস্থা করেছে বিজিএমইএ। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) এবং অন্যান্য জরুরি ও প্রয়োজনীয় সেবা সচল রাখতে সংগঠনটির কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি শাখার প্রধানরা প্রয়োজনীয় জনবল নিয়ে অনলাইনে সেবা ও কার্যক্রম পরিচালনা করবেন।

বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্যদের অবগতির জন্য জারি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।