1. admin@prothombangla24.com : admin_news :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা অডিশন সম্পন্ন, পরবর্তী রাউন্ডে ৭০ প্রতিযোগী সৌদি আরবে হামলার পর রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ আফগানিস্তান সিরিজের শুরুতেই ধাক্কা, মিরাজকে নিয়ে শঙ্কা জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কংগ্রেসের বিক্ষোভে বিজয়ের দল আরিফিন শুভর সঙ্গে চমকের ‘আবারও বিয়ে’! রহস্যময় পোস্ট ঘিরে আলোচনা ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজায় নিরাপদে উৎসব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর খেলাপি বিনিয়োগের মামলায় গ্রেপ্তার শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বৃত্তির তথ্য ও ব্যাংক হিসাব সংশোধনের সুযোগ দিল মাউশি, শিক্ষার্থীদের করণীয় কী? ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে আবেগঘন স্ট্যাটাস আলভী’র সৌদি আরবে হুতি হামলায় আতঙ্ক, ঢাকায় বাতিল ৮২ ফ্লাইট

‘আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা অডিশন সম্পন্ন, পরবর্তী রাউন্ডে ৭০ প্রতিযোগী

  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পাঠ করা হয়েছে

প্রথম বাংলা ২৪, ডেস্কঃ আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা অডিশন সম্পন্ন হয়েছে। এতে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া পাঁচ শতাধিক হাফেজে কোরআনের মধ্য থেকে বিচারকদের মূল্যায়নে ৭০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মগবাজার রেলগেট এলাকার শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদে এ অডিশন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিতদের হাতে পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের যোগ্যতা হিসেবে ‘ইয়েস কার্ড’ তুলে দেওয়া হয়।

‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন’ প্রতিযোগিতাটি পাওয়ার্ড বাই আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংস। এতে প্রতিযোগীদের হিফজ, তাজবিদ, কিরাআত, লাহন ও উপস্থাপনার দক্ষতা মূল্যায়ন করা হয়। আয়োজকদের দাবি, কঠোর ও স্বচ্ছ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রতিযোগীদের বাছাই করা হয়েছে।

ঢাকা অডিশনে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা লুৎফর রহমান, মাওলানা সাদিকুর রহমান আজহারী ও কারী এ কে এম ফিরোজ। তাঁদের পাশাপাশি দেশের স্বনামধন্য হাফেজ, কারী ও আলেমদের সমন্বয়ে গঠিত আরও ১৫ সদস্যের বিচারকমণ্ডলী প্রতিযোগীদের দক্ষতা ও যোগ্যতা মূল্যায়ন করেন।

আয়োজকেরা জানান, দেশজুড়ে চলমান অডিশনের ধারাবাহিকতায় নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে। টানা ১৬ বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার প্রতিযোগিতাটির ১৭তম আসর অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনের মাধ্যমে দেশের মেধাবী হাফেজদের মধ্য থেকে যোগ্য প্রতিযোগীদের বাছাই করে তাঁদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।

ঢাকা অডিশন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিযোগী, বিচারক ও অতিথিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও আতিথেয়তা নিশ্চিত করতেও সহযোগিতা করেন কমিটির সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

"প্রথম বাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত"