1. admin@prothombangla24.com : admin_news :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

পঞ্চগড়ে ১২ শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত।

  • প্রকাশিত : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ বার পাঠ করা হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলা১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিশু শিক্ষার্থীদের নিয়ে ‘শীত আনন্দ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(৯ জানুয়ারি) দিনব্যপি উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন এই শীত আনন্দ উৎসবের আয়োজন করে। উৎসবে শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রায়হানুল আলম প্রধান রিয়েল, বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবীর লায়ন, পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাদিরা ইয়াসমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় ১ হাজার ২৮০ জন শিশুর প্রত্যেকের হাতে একটি করে শীতের পোশাক, উন্নতমানের স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
চলমান শীত মৌসুমে চতুর্থ ইভেন্টে এ পর্যন্ত জেলার ৭৩ টি ব শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৫০০ জন শিশু শিক্ষার্থীদের এসব উপকরণ দেওয়া হয়েছে।
পরে উৎসবে অংশগ্রহনকারী শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনমুগ্ধকর পুতুল নাচ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।