1. admin@prothombangla24.com : admin_news :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ইউটিউব ভিউয়ে শীর্ষে জোভান-তটিনীর নাটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ বার পাঠ করা হয়েছে

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী চমক দেখিয়ে চলেছেন। সময়ের আলোচিত অভিনেত্রী বছরজুড়েই ‘ধীরে চলো’ নীতিতে চলেন। দীর্ঘ সময় নিয়ে শুটিং করেন। একটি নাটকের শুটিং শেষ করেই নেন বিরতি। আগের মতো একসঙ্গে একের পর এক নাটকে আর অভিনয় করেন না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী বলেন, গত দুই বছর একের পর এক কাজ করেছি। সংখ্যা ছিল বেশি। পরে মনে হলো— এবার থামা উচিত। যে কারণে চলতি বছর গল্প বাছবিচার করেই অভিনয় করেছি। সেটার দারুণ ফল পেলাম, বেশিরভাগ নাটক দর্শক পছন্দ করেছেন। এটাই মনে হলো— আমাকে ভালো গল্পে কাজ করতে হবে। পাশাপাশি শিখতে পারলাম, ভালো কাজের জন্য মেকিং, টিমওয়ার্ক— সবার পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। এ সিদ্ধান্ত নিতে শিখলাম— সংখ্যা নয়, মানটাই আসল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।