1. admin@prothombangla24.com : admin_news :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিদ্যালয় প্রধান কর্তৃক ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন সাজেকে টানা ৮ দিন সড়ক অবরোধ, দুর্ভোগে স্থানীয়রা; নির্যাতনের অভিযোগ যান্ত্রিক ত্রুটিতে নারিতায় আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব এমআরইউ সদস্যদের চিকিৎসায় বিশেষ ছাড়, ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে চুক্তি বাংলাদেশে ফ্রিতেই ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এডিটের সুযোগ দিচ্ছে কিনেমাস্টার পলাশে প্রবাসীর বাড়িতে চুরি, লুট করলো ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার সাংবাদিক আলিফ হত্যা: সীমান্তের অপরাধচক্রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ ঘিরে সন্দেহ শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে ধোঁয়া, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস বিশ্ববাজারে সোনার দামে পতন, বাড়ছে সুদের হার নিয়ে উদ্বেগ জরিমানা ও ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো, তবু খেলতে পারবেন পরের ম্যাচে

আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পর, নিজেকে শেষ করলেন অভিনেত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫২ বার পাঠ করা হয়েছে

দক্ষিণ ভারতীয় টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী সিএমের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভারতের ব্যাঙ্গালুরুতে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছেন এই অভিনেত্রী, যেখানে নিজের মৃত্যুর জন্য তিনি তার মা-বাবাকে দায়ী করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জনপ্রিয় সিরিয়াল ‘গৌরী’-তে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন নন্দিনী। কাকতালীয়ভাবে, সম্প্রতি শুটিং হওয়া একটি দৃশ্যে তার চরিত্রটিকে বিষপান করতে দেখা গিয়েছিল। শুটিং শেষ করে বাসায় ফেরার পর তিনি নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। প্রাথমিক তদন্তে পুলিশ একে আত্মহত্যা বলে ধারণা করছে। ময়নাতদন্তের জন্য লাশ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে নন্দিনী উল্লেখ করেছেন, মা-বাবা তাকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। কিন্তু তিনি মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন বলেও চিরকুটে পাওয়া গেছে। তবে বিষণ্নতার অন্য কারণগুলো নিয়ে পুলিশ এখনই বিস্তারিত কিছু জানায়নি।

কর্ণাটকের পুত্তুরের বাসিন্দা নন্দিনী কাজের সুবাদে ব্যাঙ্গালুরুতে বসবাস করতেন। কন্নড় ও তামিল টেলিভিশন অঙ্গনে তিনি অত্যন্ত পরিচিত মুখ। ‘সংঘর্ষ’, ‘মধুমাগালু’, ‘নিনাদে না’, এবং ‘জিভা হুভাগিদে’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। তার এই আকস্মিক মৃত্যুতে দক্ষিণ ভারতীয় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

"প্রথম বাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত"