1. admin@prothombangla24.com : admin_news :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

বার্সেলোনার মুখোমুখি হবে মেসির ইন্টার মিয়ামি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার পাঠ করা হয়েছে

মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি এবার নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। ২০২৬ মৌসুমের জন্য প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ক্লাবটি দক্ষিণ আমেরিকা সফরের ঘোষণা দিয়েছে। এই সফরে পেরু, কলম্বিয়া এবং ইকুয়েডরে তিনটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

মায়ামির প্রাক-মৌসুম সফর শুরু হবে ২৪ জানুয়ারি, পেরুর লিমা শহরের আলেহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে স্বাগতিক আলিয়াঞ্জা লিমার বিপক্ষে। ২৫টি লিগ শিরোপা জয়ী ক্লাবটি পেরুর ফুটবলে অন্যতম সফল দল।

এরপর ৩১ জানুয়ারি কলম্বিয়ায় আতলেতিকো নাসিওনালের বিপক্ষে খেলবে মেসি-সুয়ারেজরা। এই সফরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হবে ইকুয়েডরে, যেখানে ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকিল-এর বিপক্ষে মাঠে নামবে তারা। গুয়ায়াকিলের এসতাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।