জেলা প্রতিনিধি | প্রথম বাংলা ২৪
জামালপুরের সরিষাবাড়ীতে নিজ বসতঘরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ লাভলু মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর পূর্বপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাভলু মিয়ার বসতঘর থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর থেকে ১০৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রেপ্তার লাভলু মিয়া ভবানীপুর পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুস ছামাদ ও মৃত সাহেরা বেগমের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. খসরু আল মামুন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
Leave a Reply