1. admin@prothombangla24.com : admin_news :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিদ্যালয় প্রধান কর্তৃক ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন সাজেকে টানা ৮ দিন সড়ক অবরোধ, দুর্ভোগে স্থানীয়রা; নির্যাতনের অভিযোগ যান্ত্রিক ত্রুটিতে নারিতায় আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব এমআরইউ সদস্যদের চিকিৎসায় বিশেষ ছাড়, ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে চুক্তি বাংলাদেশে ফ্রিতেই ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এডিটের সুযোগ দিচ্ছে কিনেমাস্টার পলাশে প্রবাসীর বাড়িতে চুরি, লুট করলো ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার সাংবাদিক আলিফ হত্যা: সীমান্তের অপরাধচক্রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ ঘিরে সন্দেহ শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে ধোঁয়া, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস বিশ্ববাজারে সোনার দামে পতন, বাড়ছে সুদের হার নিয়ে উদ্বেগ জরিমানা ও ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো, তবু খেলতে পারবেন পরের ম্যাচে

পঞ্চগড়ে বিদ্যালয় প্রধান কর্তৃক ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পাঠ করা হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আদালতের বিচারাধীন একটি জমি নিয়ে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা প্রচার চালানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে জেলার বোদা পৌর শহরের ঝিনুকনগর এলাকায় এলাকায় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ১০টি পরিবার। এসময় তাদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অন্যতম ভুক্তভোগী মনজুরুল হক।

মনজুরুল ইসলাম বলেন, আমরা ৬৬ বছর ধরে আমার বাবার কেনা জমিতে বসবাস করে আসছি। জমি কেনার পর থেকেই বিদ্যালয় তার পজিশনে আর আমরা আমাদের পজিশনে ঘরবাড়ি করে আসছি। ২০২৫ সালে আমরা জানতে পারি কোন কাগজপত্র ছাড়াই এসএ রেকর্ডের নকশায় বিদ্যালয়ের অনুকূলে আমাদের ৩৫ শতক জমি দেখানো হয়েছে। জানা মাত্রই আমরা তা সংশোধনের আবেদন করি। এরই মধ্যে আদালত কর্তৃক এডভোকেট কমিশন তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন। তার মধ্যেই ওই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছেন এবং বিভ্রান্তি সৃষ্টি করছেন। এমনকি আদালত ইনজাংকশনের আদেশ না দিলেও তিনি ভুল তথ্য দিয়ে পুলিশ দ্বারা হয়রানি করেছেন। আমরা তাদের অপপ্রচার বন্ধ রেখে আদালতের উপর আস্থা রাখার জন্য অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ১০ টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

"প্রথম বাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত"