1. admin@prothombangla24.com : admin_news :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃত্তির তথ্য ও ব্যাংক হিসাব সংশোধনের সুযোগ দিল মাউশি, শিক্ষার্থীদের করণীয় কী? ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে আবেগঘন স্ট্যাটাস আলভী’র সৌদি আরবে হুতি হামলায় আতঙ্ক, ঢাকায় বাতিল ৮২ ফ্লাইট শাকিব খানের ‘মহব্বত’-এর চিত্রনাট্যে আরএনএআর, ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা বগুড়ায় দুই থানার ওসিসহ পুলিশের ৭ পরিদর্শক বদলি বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ সাদপন্থীদের ৬ দাবি দুর্গাপূজায় বিজিএমইএ’র ৩ দিনের ছুটি ঘোষণা গোপালগঞ্জে লাইভ চলাকালে সাংবাদিকের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা বোদায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর উপহার বিতরণ বোদায় ১২০ বস্তা ড্যাপ সার জব্দ, জরিমানা সহ ডিলারশিপ বাতিলের সুপারিশ

বৃত্তির তথ্য ও ব্যাংক হিসাব সংশোধনের সুযোগ দিল মাউশি, শিক্ষার্থীদের করণীয় কী?

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পাঠ করা হয়েছে

প্রথম বাংলা ২৪, ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরে মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে, বৃত্তির অর্থ পেতে সমস্যায় পড়া শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের তথ্য সংশোধন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পাওয়া সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) মাউশির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য আগে এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করা হয়নি, তাদের তথ্যও নতুন করে এন্ট্রি করা যাবে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বৃত্তির অর্থ পাঠানোর জন্য শিক্ষার্থীদের বৃত্তি ও ব্যাংকসংক্রান্ত তথ্য নির্ভুলভাবে এন্ট্রি ও সংশোধন করতে হবে।

ব্যাংক হিসাবের তথ্যের ভুলের কারণে যেসব শিক্ষার্থীর বৃত্তির অর্থ ফেরত গেছে বা জমা হয়নি, তাদের তথ্য সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর, হিসাব নম্বর এবং একক বা যৌথ হিসাবসংক্রান্ত ভুল সংশোধন করতে হবে। পাশাপাশি নিষ্ক্রিয় ব্যাংক হিসাব সচল করার প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের করণীয়

বৃত্তির অর্থ পেতে শিক্ষার্থীদের নিজেদের বৃত্তি ও ব্যাংক হিসাবের তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করতে হবে। আগে তথ্য এন্ট্রি করা না হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তথ্য এন্ট্রির ব্যবস্থা করতে হবে।

বৃত্তির টাকা ব্যাংক হিসাবে জমা না হলে বা ফেরত গেলে ব্যাংকের নাম, শাখা, রাউটিং নম্বর ও হিসাব নম্বর সঠিক আছে কি না, তা যাচাই করতে হবে। ব্যাংক হিসাব নিষ্ক্রিয় থাকলে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সেটি সচল করতে হবে। একক বা যৌথ হিসাবের তথ্যেও কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে জানাতে হবে।

শিক্ষার্থীদের তথ্য যাচাই ও সংশোধনের পর এমআইএস সফটওয়্যারে তা সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বৃত্তির এমআইএস সফটওয়্যারে বৃত্তিসংক্রান্ত তথ্য এন্ট্রি করা যাবে না। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পেয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া তথ্য এন্ট্রি বা সংশোধনের ক্ষেত্রে কোনো ভুল কিংবা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনা বাস্তবায়নে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, মেডিকেল ও প্রকৌশল কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দিষ্ট শেষ তারিখ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে এবং প্রয়োজনীয় সংশোধনের জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।