1. admin@prothombangla24.com : admin_news :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০ ঘণ্টায় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ তিন বাহিনীর যৌথ মহড়ায় নতুন মাইলফলক, বিশ্বদরবারে সক্ষমতা তুলে ধরতে চায় বাংলাদেশ শীতকালে কি পুরুষের যৌন আকাঙ্ক্ষা বাড়ে? যা বলছে বিজ্ঞান সরিষাবাড়ীতে বসতঘরে অভিযান, ১০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নির্মাণাধীন ভবনে মাদক সেবন, বকশীগঞ্জে যুবকের ৬ মাসের কারাদণ্ড লিও ক্লাব অব ঢাকা অ্যারিস্টোক্র্যাটের ক্লাব ইনস্টলেশন, ক্লাব স্কুলিং ও AGM অনুষ্ঠিত পঞ্চগড়ে বিদ্যালয় প্রধান কর্তৃক ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন সাজেকে টানা ৮ দিন সড়ক অবরোধ, দুর্ভোগে স্থানীয়রা; নির্যাতনের অভিযোগ যান্ত্রিক ত্রুটিতে নারিতায় আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব এমআরইউ সদস্যদের চিকিৎসায় বিশেষ ছাড়, ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে চুক্তি

নির্মাণাধীন ভবনে মাদক সেবন, বকশীগঞ্জে যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পাঠ করা হয়েছে

জেলা প্রতিনিধি | প্রথম বাংলা ২৪

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে নির্মাণাধীন আটতলা ভবন থেকে মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার তিনানী পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নির্মাণাধীন ভবনে মাদক সেবনরত অবস্থায় বিপ্লব মিয়া (৩০) নামের ওই যুবককে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত বিপ্লব মিয়া বকশীগঞ্জ পৌর এলাকার উত্তর বাজারের মৃত আব্দুস সামাদের ছেলে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

"প্রথম বাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত"