এই ঘোষণার সঙ্গে শ্রীলঙ্কা সফরের জন্য ইংল্যান্ডের টি–টোয়েন্টি ও ওয়ানডে দলও ঘোষণা করা হয়েছে। তবে আর্চার শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না। তিনি এখনো চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন।
চলতি মাসে অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টে বাম পাশের পেশিতে চোট পান আর্চার। সেই চোটের পর থেকে তিনি ইংল্যান্ড মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসনে আছেন। তাই বিশ্বকাপের দলে থাকলেও আপাতত মাঠের বাইরে থাকছেন তিনি।
অন্যদিকে জশ টাং প্রথমবারের মতো টি–টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। শ্রীলঙ্কা সফরের দলেও আছেন তিনি। একই সঙ্গে তাকে রাখা হয়েছে বিশ্বকাপের প্রাথমিক দলেও।
ব্রাইডন কার্স শ্রীলঙ্কা সফরের টি–টোয়েন্টি দলে থাকলেও বিশ্বকাপের প্রাথমিক দলে নেই।
২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ দলের আটজন খেলোয়াড় এবারও রাখা হয়েছে। তাদের মধ্যে আছেন নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। আছেন সাবেক অধিনায়ক জস বাটলারও। আরও আছেন ফিল সল্ট, বেন ডাকেট, স্যাম কারান, উইল জ্যাকস, আদিল রশিদ ও জফরা আর্চার।
তবে আগের দল থেকে বাদ পড়েছেন মঈন আলি, জনি বেয়ারস্টো, টম হার্টলি, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, রিস টপলি ও মার্ক উড। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, লিয়াম ডসন, জেমি ওভারটন, জশ টাং ও লুক উড।
ইংল্যান্ড দল—
হ্যারি ব্রুক, জস বাটলার, ফিল সল্ট, বেন ডাকেট, স্যাম কারান, উইল জ্যাকস, আদিল রশিদ, জফরা আর্চার, রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, লিয়াম ডসন, জেমি ওভারটন, জশ টাং ও লুক উড।
Leave a Reply