1. admin@prothombangla24.com : admin_news :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

পুতিনের বাসভবনে হামলা নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পাঠ করা হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার ঘটনায় ‘অত্যন্ত ক্ষুব্ধ’ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা ‘খুবই সংবেদনশীল সময়ে’  ঘটেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলা ঘটে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সোমবার পুতিনের বাসভবন লক্ষ্য করে ৯১টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থার মাধ্যমে সবগুলো ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আটকে দেওয়া সম্ভব হয়েছে।

এই হামলার জন্য ইউক্রেনকে সরাসরি দায়ী করেছেন ল্যাভরভ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি সংলাপে নিজেদের অবস্থান মস্কো পুনর্বিবেচনা করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট এই অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা বলেছেন, শান্তি সংলাপকে বাধাগ্রস্ত করার জন্য এই হামলা রাশিয়া নিজেই চালিয়েছে।

এদিকে যখন এই হামলা ঘটে, সে সময় ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে নিজের ব্যক্তিগত বিলাসবহুল প্রাসাদ মার-আ-লাগোতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আজ (রুশ স্থানীয় সময়) ভোরে প্রেসিডেন্ট পুতিন আমাকে জানিয়েছেন হামলার এই ঘটনা। এটা খুবই খারাপ হয়েছে এবং আমি অত্যন্ত ক্ষুব্ধ। খুব সংবেদনশীল সময়ে এই হামলা ঘটেছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।