1. admin@prothombangla24.com : admin_news :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে লাইভ চলাকালে সাংবাদিকের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পাঠ করা হয়েছে
সাংবাদিক সঞ্জয় বিশ্বাসের ব্যাগ নেওয়ার সময় ধরে ফেলেন তিনি। ভিডিও থেকে নেওয়া ছবি

গোপালগঞ্জে টেলিভিশনে সরাসরি সংবাদ প্রচারের সময় এক সাংবাদিকের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেছেন এক ব্যক্তি। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পেরে ওই ব্যক্তির হাত থেকে নিজের ব্যাগ উদ্ধার করেন সাংবাদিক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সরাসরি সংবাদ পরিবেশন করছিলেন চ্যানেলটির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সঞ্জয় বিশ্বাস।

ভিডিওতে দেখা যায়, উপস্থাপকের প্রশ্নের জবাবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তথ্য দিচ্ছিলেন সঞ্জয় বিশ্বাস। এ সময় তাঁর পাশে রাখা ব্যাগটি নিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। বিষয়টি নজরে আসতেই লাইভের মধ্যে ওই ব্যক্তিকে ডেকে বলেন, ‘এ ভাই, আমার ব্যাগ নিয়ে যাচ্ছেন কেন?’ এরপর তাঁর হাত থেকে ব্যাগটি উদ্ধার করে পাশে রেখে আবারও সংবাদ পরিবেশন শুরু করেন তিনি।

ঘটনার পর ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন সাংবাদিক সঞ্জয় বিশ্বাস। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সঞ্জয় বিশ্বাস বলেন, ‘আমার টেলিভিশনে লাইভ চলাকালে আমার ব্যাগ নিয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমি তার কাছ থেকে ব্যাগটি কেড়ে রেখে দিই। এ ঘটনায় আমি কোথাও কোনো অভিযোগ করিনি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।