1. admin@prothombangla24.com : admin_news :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

বগুড়ায় দুই থানার ওসিসহ পুলিশের ৭ পরিদর্শক বদলি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পাঠ করা হয়েছে
প্রথম বাংলা ২৪ ডেস্ক

বগুড়া প্রতিনিধি – বগুড়ার আদমদীঘি ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সাতজন পরিদর্শককে (নিরস্ত্র) বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

জনস্বার্থে এ রদবদল করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) মো. জামিরুল ইসলামকে আদমদীঘি থানার ওসি এবং ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক (নিরস্ত্র) মো. একরামুল হোসাইনকে শেরপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর এক আদেশে ওআর হেডকোয়ার্টার্সের পাঁচজন পরিদর্শককে জেলার বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। তাঁদের মধ্যে খুরশীদা বানুকে পুলিশ কন্ট্রোল রুমে, মো. আমবার হোসেনকে ক্রাইম অ্যান্ড অপস শাখায় এবং খন্দকার ফরিদ হোসেনকে স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া শিবগঞ্জ সার্কেল অফিসের পরিদর্শক কামরুজ্জামানকে আদমদীঘি থানার সান্তাহার পুলিশ ফাঁড়িতে এবং মো. নূর আলমকে সদর পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও জনস্বার্থে এ রদবদল করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।