1. admin@prothombangla24.com : admin_news :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডব্লিউএইচওর পদে নিয়োগে অভিজ্ঞতার তথ্য নিয়ে প্রশ্ন, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের ঢামেকে ভুয়া চিকিৎসক পরিচয়, আনসারের হাতে আটক যুবক ‘নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই শাসন করবে’: তাসনিম জারা এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, বিলম্ব ফি ১০০ টাকা দেওয়ানগঞ্জে নদীভাঙনের হাহাকার, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ‘আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা অডিশন সম্পন্ন, পরবর্তী রাউন্ডে ৭০ প্রতিযোগী সৌদি আরবে হামলার পর রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ আফগানিস্তান সিরিজের শুরুতেই ধাক্কা, মিরাজকে নিয়ে শঙ্কা জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কংগ্রেসের বিক্ষোভে বিজয়ের দল

ডব্লিউএইচওর পদে নিয়োগে অভিজ্ঞতার তথ্য নিয়ে প্রশ্ন, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পাঠ করা হয়েছে
ছবিঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট | প্রথম বাংলা ২৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ অক্টোবর) কমিশন এ অনুমোদন দেয়। শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

দুদক সচিব মো. সাইদুর রহমান খান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য দাখিল করা সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনারারি ওয়েলফেয়ার স্পেশালিস্ট/এক্সপার্ট হিসেবে কাজ করার বিষয়ে মিথ্যা তথ্য ও যোগ্যতার বিবরণ দেওয়ার অভিযোগ রয়েছে পুতুলের বিরুদ্ধে।

দুদকের অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় সুনাম ক্ষুণ্ন করা এবং অপরাধমূলক অসদাচরণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

গত বছরের ২০ মার্চ দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় এ-সংক্রান্ত একটি মামলা করা হয়। মামলাটির তদন্ত শেষে দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক কমিশনে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন পর্যালোচনা করে কমিশন চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।

দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনকালে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য দাখিল করা সিভিতে বিএসএমএমইউতে অনারারি ওয়েলফেয়ার স্পেশালিস্ট/এক্সপার্ট হিসেবে কাজ করার বিষয়ে প্রতারণামূলকভাবে মিথ্যা তথ্য দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

দুদকের দাবি, এসব তথ্যের ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়। এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অপরাধ সংঘটিত হয়েছে বলে মনে করছে কমিশন।

দুদক আরও জানিয়েছে, ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতার যোগ্যতা হিসেবে দেওয়া তথ্য যথাযথ ছিল না বলে তদন্তে উঠে এসেছে। এ ছাড়া মনোনয়নের সময় পুতুল কানাডার নাগরিক ছিলেন বলেও অভিযোগ করেছে সংস্থাটি।

দুদকের ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর ৭৬তম সম্মেলনে বাংলাদেশের শতাধিক কর্মকর্তা ও প্রতিনিধির অংশগ্রহণে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের বিষয়টিও তদন্তসংশ্লিষ্ট অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ঢাকার পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পের কূটনৈতিক জোনে ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগেও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের একটি মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এ ছাড়া ‘সূচনা ফাউন্ডেশন’-এর নামে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায়, অর্থ আত্মসাৎ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগও অনুসন্ধানাধীন রয়েছে বলে জানিয়েছে দুদক। ফাউন্ডেশনটির নামে কর সুবিধা নেওয়ার ক্ষেত্রেও জাতীয় রাজস্ব বোর্ডে অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

তবে চার্জশিট দাখিলের অনুমোদন মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা নির্ধারিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

"প্রথম বাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত"