1. admin@prothombangla24.com : admin_news :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিদ্যালয় প্রধান কর্তৃক ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন সাজেকে টানা ৮ দিন সড়ক অবরোধ, দুর্ভোগে স্থানীয়রা; নির্যাতনের অভিযোগ যান্ত্রিক ত্রুটিতে নারিতায় আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব এমআরইউ সদস্যদের চিকিৎসায় বিশেষ ছাড়, ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে চুক্তি বাংলাদেশে ফ্রিতেই ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এডিটের সুযোগ দিচ্ছে কিনেমাস্টার পলাশে প্রবাসীর বাড়িতে চুরি, লুট করলো ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার সাংবাদিক আলিফ হত্যা: সীমান্তের অপরাধচক্রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ ঘিরে সন্দেহ শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে ধোঁয়া, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস বিশ্ববাজারে সোনার দামে পতন, বাড়ছে সুদের হার নিয়ে উদ্বেগ জরিমানা ও ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো, তবু খেলতে পারবেন পরের ম্যাচে

নাহিদকে নিয়ে ক্ষোভ ইশরাকের, বললেন ‘কোনো পরিবর্তন করতে পারবে না’

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পাঠ করা হয়েছে
ছবিঃ প্রথম বাংলা ২৪ গ্রাফিক্স

ডেস্ক রিপোর্ট | প্রথম বাংলা ২৪

মাদকবিরোধী অভিযান নিয়ে নিজের প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, তরুণ প্রজন্ম নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে প্রত্যাশা করছে, তা পূরণ করতে পারবে না এ ধরনের রাজনীতি।

মঙ্গলবার (২০ অক্টোবর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইশরাক।

পোস্টে তিনি লেখেন, নাহিদ ইসলামকে কিছুটা হলেও নতুন বন্দোবস্তের ধারক মনে করতেন তিনি। তবে তাঁর প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে নাহিদ মাদকের সমস্যা ও এর প্রতিকার নিয়ে কথা না বলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ করেন ইশরাক। এতে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে নাহিদ মন্তব্য করেছেন বলেও দাবি করেন তিনি।

ইশরাক লেখেন, ‘আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসিতে ঝুলাইতি।’

পোস্টে তিনি আরও দাবি করেন, এনসিপির এক নেতা তাঁকে ফোন করে বলেছেন, মাদক দেশের তরুণদের ধ্বংস করে দিচ্ছে এবং পরবর্তী অভিযানে তাঁকেও সঙ্গে নিতে চান।

মাদক নির্মূলের অভিযানে বৈধ পদ্ধতি অনুসরণ করার পরও ফৌজদারি মামলার মুখে পড়তে হতে পারে উল্লেখ করে ইশরাক প্রশ্ন তোলেন, আইনপ্রণেতা হিসেবে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর পরও যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে মাদক নির্মূল কীভাবে সম্ভব?

নাহিদ ইসলামকে উদ্দেশ করে ইশরাক লেখেন, তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে মামলা করতে চাইলে তা করা যেতে পারে। তিনি নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যাবেন বলেও পোস্টে উল্লেখ করেন।

এ ধরনের রাজনীতির মাধ্যমে কোনো পরিবর্তন সম্ভব নয় মন্তব্য করে ইশরাক বলেন, মাদক নির্মূলে বিকল্প পদ্ধতিতে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পোস্টের শেষাংশে বড় মাদক কারবারি ও বিক্রেতাদের উদ্দেশে তিনি লেখেন, ‘শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

"প্রথম বাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত"