1. admin@prothombangla24.com : admin_news :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিদ্যালয় প্রধান কর্তৃক ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন সাজেকে টানা ৮ দিন সড়ক অবরোধ, দুর্ভোগে স্থানীয়রা; নির্যাতনের অভিযোগ যান্ত্রিক ত্রুটিতে নারিতায় আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব এমআরইউ সদস্যদের চিকিৎসায় বিশেষ ছাড়, ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে চুক্তি বাংলাদেশে ফ্রিতেই ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এডিটের সুযোগ দিচ্ছে কিনেমাস্টার পলাশে প্রবাসীর বাড়িতে চুরি, লুট করলো ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার সাংবাদিক আলিফ হত্যা: সীমান্তের অপরাধচক্রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ ঘিরে সন্দেহ শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে ধোঁয়া, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস বিশ্ববাজারে সোনার দামে পতন, বাড়ছে সুদের হার নিয়ে উদ্বেগ জরিমানা ও ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো, তবু খেলতে পারবেন পরের ম্যাচে

দ্রুততম কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘কোটিপতি’ নাটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ বার পাঠ করা হয়েছে

জীবনে সম্পদের চেয়ে শান্তি বেশি জরুরি; ভালোবাসা ও পারিবারিক বন্ধন না থাকলে সংসার তার প্রকৃত মূল্য হারায়। এই মানবিক বার্তাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘কোটিপতি’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এবং এস আর মজুমদারের পরিচালনায় নির্মিত নাটকটি মুক্তির পরপরই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

মাত্র তিন দিনেই কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে নাটকটি, যা ইউটিউবে বাংলা নাটকের ইতিহাসে দ্রুততম কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে। জোভান ও কেয়া পায়েল অভিনীত এই নাটকটি সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল সিএমভি-তে মুক্তি পেয়েছে।

নাটকটি ঘিরে দর্শকদের প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক। বিভিন্ন নাটকভিত্তিক গ্রুপের পাশাপাশি ইউটিউব কমেন্ট সেকশনে পরিচালক ও অভিনয়শিল্পীদের প্রশংসায় ভাসাচ্ছেন দর্শকরা। একজন মন্তব্য করেছেন, ‘এই নাটক থেকে আমার দেশের কোটিপতিদের অনেক কিছু শেখার আছে।’ আরেকজন লিখেছেন, ‘বর্তমান সময়ে এই নাটকটি খুবই জরুরি ছিল। খুব সুন্দর একটি কাজ।’

পরিচালক এস আর মজুমদার বলেন, ‘আমি কাজ করি দর্শকদের জন্যই। দর্শক যখন কোনো নাটক দেখে প্রশংসা করেন, তখন তা শুধু আমাকে উৎসাহই দেয় না, আমার দায়িত্বও বাড়িয়ে দেয়। সেই দায়িত্ববোধ থেকেই আমি প্রতিটি কাজে সমাজের জন্য কোনো না কোনো বার্তা দিতে চাই।’

তিনি আশা প্রকাশ করেন, দর্শকদের এই ভালোবাসা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

"প্রথম বাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত"