প্রথম বাংলা ২৪, বিনোদনঃ অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে কৌতূহল। ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’—এমন ক্যাপশনে কয়েকটি ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত ছবিগুলোতে চমকের সঙ্গে দেখা যায় ঢালিউড অভিনেতা আরিফিন শুভকে। ছবিতে দুজনকে একটি সাজানো হোটেলকক্ষে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। একটি ছবিতে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তারা। অন্য একটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতে দেখা যায়।
ছবিগুলো প্রকাশ্যে আসার পর অনেকের মনেই প্রশ্ন উঠেছে, নতুন কোনো নাটক বা সিনেমায় জুটি বাঁধছেন কি না তারা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এদিকে বিষয়টি নিয়ে চমকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রহস্য রেখে বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’
চমকের এমন মন্তব্যে জল্পনা আরও বেড়েছে। তবে আরিফিন শুভ এখনো এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। ছবিগুলো নতুন কোনো অভিনয় প্রকল্পের অংশ কি না, তা জানতে অপেক্ষা করতে হবে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
Leave a Reply