1. admin@prothombangla24.com : admin_news :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে পাহাড়ি সড়কে পিকআপ দুর্ঘটনা, প্রাণ গেল গাড়ির মিস্ত্রির ডব্লিউএইচওর পদে নিয়োগে অভিজ্ঞতার তথ্য নিয়ে প্রশ্ন, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের ঢামেকে ভুয়া চিকিৎসক পরিচয়, আনসারের হাতে আটক যুবক ‘নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই শাসন করবে’: তাসনিম জারা এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, বিলম্ব ফি ১০০ টাকা দেওয়ানগঞ্জে নদীভাঙনের হাহাকার, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ‘আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা অডিশন সম্পন্ন, পরবর্তী রাউন্ডে ৭০ প্রতিযোগী সৌদি আরবে হামলার পর রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ আফগানিস্তান সিরিজের শুরুতেই ধাক্কা, মিরাজকে নিয়ে শঙ্কা

বান্দরবানে পাহাড়ি সড়কে পিকআপ দুর্ঘটনা, প্রাণ গেল গাড়ির মিস্ত্রির

  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পাঠ করা হয়েছে
প্রথম বাংলা ২৪ গ্রাফিক্স

ডেস্ক রিপোর্ট | প্রথম বাংলা ২৪

বান্দরবানের আলীকদম উপজেলায় কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত ব্যক্তি পেশায় গাড়ির মিস্ত্রি ছিলেন।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ম্যানথাক ম্রো পাড়া সংলগ্ন নাইক্ষ্যংছড়ি টপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন (৪০) কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকার বাসিন্দা। তিনি মৃত নাজির আহমদের ছেলে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন কলা ব্যবসায়ী আব্দুল মোবিন (৩২), পিকআপচালক জোবায়ের হোসেন রুবেল (৩২) এবং ওই গাড়ির এক হেলপার। আব্দুল মোবিন একই এলাকার মৃত নুরুল কবীরের ছেলে। চালক জোবায়ের হোসেন রুবেল বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকার বাসিন্দা। আহত হেলপারের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি টপ থেকে কলা বোঝাই করে পিকআপটি পাহাড়ি ঢালু সড়ক দিয়ে নিচে নামছিল। পথে গাড়িটির ব্রেক বিকল হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি পরপর তিনবার উল্টে সড়কের নিচে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে আলীকদম সদর এলাকা থেকে পিকআপ মালিক সমিতির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাহাব উদ্দিন মারা যান। গুরুতর আহত আব্দুল মোবিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

"প্রথম বাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত"