1. admin@prothombangla24.com : admin_news :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০ ঘণ্টায় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ তিন বাহিনীর যৌথ মহড়ায় নতুন মাইলফলক, বিশ্বদরবারে সক্ষমতা তুলে ধরতে চায় বাংলাদেশ শীতকালে কি পুরুষের যৌন আকাঙ্ক্ষা বাড়ে? যা বলছে বিজ্ঞান সরিষাবাড়ীতে বসতঘরে অভিযান, ১০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নির্মাণাধীন ভবনে মাদক সেবন, বকশীগঞ্জে যুবকের ৬ মাসের কারাদণ্ড লিও ক্লাব অব ঢাকা অ্যারিস্টোক্র্যাটের ক্লাব ইনস্টলেশন, ক্লাব স্কুলিং ও AGM অনুষ্ঠিত পঞ্চগড়ে বিদ্যালয় প্রধান কর্তৃক ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন সাজেকে টানা ৮ দিন সড়ক অবরোধ, দুর্ভোগে স্থানীয়রা; নির্যাতনের অভিযোগ যান্ত্রিক ত্রুটিতে নারিতায় আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব এমআরইউ সদস্যদের চিকিৎসায় বিশেষ ছাড়, ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে চুক্তি

তিন বাহিনীর যৌথ মহড়ায় নতুন মাইলফলক, বিশ্বদরবারে সক্ষমতা তুলে ধরতে চায় বাংলাদেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পাঠ করা হয়েছে
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট | প্রথম বাংলা ২৪

বাংলাদেশের সামরিক সক্ষমতা, পেশাদারিত্ব ও প্রস্তুতি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মতে, তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন মহড়া আয়োজন সামরিক ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

মহড়ায় অংশ নেওয়া সদস্যদের পেশাদারিত্ব ও সমন্বিত কার্যক্রমের প্রশংসা করে তারেক রহমান বলেন, এ ধরনের আয়োজনের সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে গর্বিত। এর মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুসংগঠিত অবস্থান, পেশাদারিত্ব এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতির বিষয়টি তুলে ধরা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একসঙ্গে অংশ নিয়ে এ ধরনের যৌথ মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তিনি আরও বলেন, সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই এ মহড়ার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে এটি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

তারেক রহমানের মতে, নিয়মিত এ ধরনের যৌথ অনুশীলনের মাধ্যমে তিন বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতিও আরও শক্তিশালী হবে।

এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

"প্রথম বাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত"