1. admin@prothombangla24.com : admin_news :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমআরইউ সদস্যদের চিকিৎসায় বিশেষ ছাড়, ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে চুক্তি বাংলাদেশে ফ্রিতেই ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এডিটের সুযোগ দিচ্ছে কিনেমাস্টার পলাশে প্রবাসীর বাড়িতে চুরি, লুট করলো ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার সাংবাদিক আলিফ হত্যা: সীমান্তের অপরাধচক্রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ ঘিরে সন্দেহ শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে ধোঁয়া, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস বিশ্ববাজারে সোনার দামে পতন, বাড়ছে সুদের হার নিয়ে উদ্বেগ জরিমানা ও ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো, তবু খেলতে পারবেন পরের ম্যাচে হাম ও ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজারের বেশি নাহিদকে নিয়ে ক্ষোভ ইশরাকের, বললেন ‘কোনো পরিবর্তন করতে পারবে না’ কনডম ও ক্যাথেটারের উদ্ভাবনে মাতৃমৃত্যু রোধে অবদান, কে এই ডা. সায়েবা আখতার?

এমআরইউ সদস্যদের চিকিৎসায় বিশেষ ছাড়, ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে চুক্তি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পাঠ করা হয়েছে
ছবিঃ সংগৃহীত । এমআরইউ এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক | প্রথম বাংলা ২৪

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (এমআরইউ) সদস্য ও তাঁদের পরিবারের জন্য বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি করেছে সংগঠনটি।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে হাসপাতালটির সেমিনার কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় এমআরইউর সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের নির্ধারিত পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন সদস্যদের পিতা-মাতা, স্বামী বা স্ত্রী এবং সন্তান। তবে সুবিধা গ্রহণের ক্ষেত্রে চুক্তিতে নির্ধারিত শর্ত প্রযোজ্য হবে।

মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

চুক্তিতে এমআরইউর পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি শাহরিয়ার নাঈম ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দীন। অন্যদিকে, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মুহা. হাফিজুর রহমান এবং সহকারী ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল।

ছবিঃ সংগৃহীত । এমআরইউ সদস্যদের চিকিৎসায় বিশেষ ছাড়, ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে চুক্তি

অনুষ্ঠানে এমআরইউর সহসভাপতি ইসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত, কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের ও শিমুল হাওলাদার উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনটির সদস্য হেদায়েতুল্লাহ তুর্কী, বাপ্পি, ইমরান, ইসা, রনিসহ অন্যান্য সদস্য অনুষ্ঠানে অংশ নেন।

হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস, সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট) মো. হিরো মিয়া এবং মো. ইমরান হোসেন।

অনুষ্ঠানে এমআরইউর সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে সংগঠনটি। স্বাস্থ্যসেবার পাশাপাশি কর্মসংস্থান, নিরাপত্তা এবং সাংবাদিকদের প্রয়োজনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

সদস্যদের স্বাস্থ্যসেবার অংশীদার হিসেবে যুক্ত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ মাল্টিমিডিয়া সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষও এমআরইউর সদস্যদের পাশে থাকার এবং তাঁদের স্বাস্থ্যসেবায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ চুক্তির ফলে এমআরইউর সদস্য ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও সাশ্রয়ী হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত কল্যাণ ও স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

"প্রথম বাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত"