ডেস্ক রিপোর্ট | প্রথম বাংলা ২৪
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে আগুন লাগেনি, বরং ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তবে বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন আগুন লাগার খবর অস্বীকার করেন। তিনি জানান, স্টোর বিল্ডিংয়ে আগুন লাগেনি; সেখানে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে ধোঁয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ধোঁয়া সৃষ্টির কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য জানা যায়নি।
Leave a Reply