1. admin@prothombangla24.com : admin_news :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আফগানিস্তান সিরিজের শুরুতেই ধাক্কা, মিরাজকে নিয়ে শঙ্কা জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কংগ্রেসের বিক্ষোভে বিজয়ের দল আরিফিন শুভর সঙ্গে চমকের ‘আবারও বিয়ে’! রহস্যময় পোস্ট ঘিরে আলোচনা ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজায় নিরাপদে উৎসব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর খেলাপি বিনিয়োগের মামলায় গ্রেপ্তার শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বৃত্তির তথ্য ও ব্যাংক হিসাব সংশোধনের সুযোগ দিল মাউশি, শিক্ষার্থীদের করণীয় কী? ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে আবেগঘন স্ট্যাটাস আলভী’র সৌদি আরবে হুতি হামলায় আতঙ্ক, ঢাকায় বাতিল ৮২ ফ্লাইট শাকিব খানের ‘মহব্বত’-এর চিত্রনাট্যে আরএনএআর, ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা বগুড়ায় দুই থানার ওসিসহ পুলিশের ৭ পরিদর্শক বদলি

আরিফিন শুভর সঙ্গে চমকের ‘আবারও বিয়ে’! রহস্যময় পোস্ট ঘিরে আলোচনা

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পাঠ করা হয়েছে
প্রথম বাংলা ২৪ ডেস্ক

প্রথম বাংলা ২৪, বিনোদনঃ অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে কৌতূহল। ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’—এমন ক্যাপশনে কয়েকটি ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত ছবিগুলোতে চমকের সঙ্গে দেখা যায় ঢালিউড অভিনেতা আরিফিন শুভকে। ছবিতে দুজনকে একটি সাজানো হোটেলকক্ষে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। একটি ছবিতে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তারা। অন্য একটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতে দেখা যায়।

ছবিগুলো প্রকাশ্যে আসার পর অনেকের মনেই প্রশ্ন উঠেছে, নতুন কোনো নাটক বা সিনেমায় জুটি বাঁধছেন কি না তারা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে বিষয়টি নিয়ে চমকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রহস্য রেখে বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’

চমকের এমন মন্তব্যে জল্পনা আরও বেড়েছে। তবে আরিফিন শুভ এখনো এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। ছবিগুলো নতুন কোনো অভিনয় প্রকল্পের অংশ কি না, তা জানতে অপেক্ষা করতে হবে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।