1. admin@prothombangla24.com : admin_news :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ফ্রিতেই ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এডিটের সুযোগ দিচ্ছে কিনেমাস্টার পলাশে প্রবাসীর বাড়িতে চুরি, লুট করলো ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার সাংবাদিক আলিফ হত্যা: সীমান্তের অপরাধচক্রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ ঘিরে সন্দেহ শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে ধোঁয়া, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস বিশ্ববাজারে সোনার দামে পতন, বাড়ছে সুদের হার নিয়ে উদ্বেগ জরিমানা ও ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো, তবু খেলতে পারবেন পরের ম্যাচে হাম ও ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজারের বেশি নাহিদকে নিয়ে ক্ষোভ ইশরাকের, বললেন ‘কোনো পরিবর্তন করতে পারবে না’ কনডম ও ক্যাথেটারের উদ্ভাবনে মাতৃমৃত্যু রোধে অবদান, কে এই ডা. সায়েবা আখতার? বান্দরবানে পাহাড়ি সড়কে পিকআপ দুর্ঘটনা, প্রাণ গেল গাড়ির মিস্ত্রির

পলাশে প্রবাসীর বাড়িতে চুরি, লুট করলো ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পাঠ করা হয়েছে
ছবিঃ সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি | প্রথম বাংলা ২৪

নরসিংদীর পলাশে সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির দরজার তালা ও ঘরের আলমারি ভেঙে নগদ ৭ লাখ টাকা এবং প্রায় ১৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া গ্রামে প্রবাসী কাওছার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও প্রবাসীর স্ত্রী নূর বেগম জানান, দুই দিন আগে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান তিনি। বাড়ি ছাড়ার আগে দরজায় তালা লাগিয়ে যান। মঙ্গলবার সকালে তাঁর শ্বশুর ফোন করে বাড়িতে চুরির ঘটনা জানান। খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে এসে দরজার তালা ভাঙা দেখতে পান তিনি।

পরে ঘরের ভেতরে গিয়ে দুটি কক্ষের আলমারি ভাঙচুর করা অবস্থায় দেখতে পান নূর বেগম। আলমারি থেকে নগদ ৭ লাখ টাকা ও প্রায় ১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে জানান তিনি।

ঘটনার খবর পেয়ে পলাশ থানা পুলিশের একটি দল বাড়িটি পরিদর্শন করেছে।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসীর বাড়িতে চুরির এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

"প্রথম বাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত"